ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

বিশ্বে দুর্ভিক্ষের পদধ্বনি, দেশের মানুষকে বাঁচাতে হবে : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০২২,  3:30 PM

news image

করোনা মহামারি থেকে বের হতে না হতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, এরপর যুক্তরাষ্ট্রের স্যাংকশন। এর ধাক্কায় পড়েছে বাংলাদেশও- এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, সারাবিশ্বে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে, সেখান থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের ২৪তম জাতীয় সম্মেলন ও ৪৩তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্যাংকশনের কারণে আমদানি পণ্যের মূল্য বেড়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতেও। সারাবিশ্বে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে, সেখান থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। খাদ্য ঘাটতি যেনো না হয় সেজন্য এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না।প্রধানমন্ত্রী আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসাবে প্রস্তুত করতে হবে। এজন্য আঞ্চলিক অবকাঠামো ও সবার জন্য সমান সুযোগ সৃষ্টির উদ্যোগ নেয়া হয়েছে। আমরা চাই গ্রামের মানুষ সকল সুবিধা পাবে। সেখানেও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম