ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

বিশ্বে করোনা আক্রান্ত ৩৫ কোটি ছাড়াল

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জানুয়ারি, ২০২২,  4:14 PM

news image

করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ২১ লাখ ৬৬ হাজার ৯১৬ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মারা গেছেন ৪ হাজার ৬২৭ জন। সোমবার (২৪ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ কোটি ১৯ লাখ ৯১ হাজার ৯৫৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৬ লাখ ১৪ হাজার ৫১২ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১ হাজার ৬১৪ জন এবং মারা গেছেন ১১৫ জন। যুক্তরাষ্ট্র আক্রান্ত ১ লাখ ৯৭ হাজার ৩৭৪ জন এবং মৃত্যু ৫৭৪ জন।

রাশিয়ায় মারা গেছেন ৬৭৯ জন এবং সংক্রমিত হয়েছেন ৬৩ হাজার ২০৫ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ৭৪ হাজার ৭৯৯ জন এবং মৃত্যু ৭৫ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮৬০ জন এবং মারা গেছেন ২২৭ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ২৮০ জন এবং মারা গেছেন ৩১ জন। ব্রাজিলে মারা গেছেন ১৬৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৮৪ হাজার ২৩০ জন। এ ছাড়া তুরস্কে ১৮৫ জন, দক্ষিণ আফ্রিকায় ৫৪ জন, পোল্যান্ডে ২৫ জন, কানাডায় ৯৫ জন, আর্জেন্টিনায় ৬৫ জন এবং ভিয়েতনামে ১২৩ মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম