ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত.

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ এপ্রিল, ২০২৩,  4:35 PM

news image

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৪৩৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৫২ জন। সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৮৮৯ জন। বুধবার (২৬ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৩৬ জনের এবং আক্রান্ত হয়েছে ৮ হাজার ৮৯৫ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৮১৭ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬ জন এবং মারা গেছেন ৩৩ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪২২ জন এবং মারা গেছেন ১২৬ জন।

জাপানে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৪৭৫ জন এবং মারা গেছেন ১৮ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯৩ জন এবং মারা গেছেন ৩৫ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ১৬৭ জন এবং মারা গেছেন ৮ জন। একইসময়ে পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৫৪৭ জন এবং মারা গেছেন ১১ জন। ইসরায়েলে আক্রান্ত হয়েছে ২৭৪ জন এবং মারা গেছেন ৮ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ৭০ জন এবং মারা গেছেন ৬ জন। বুলগেরিয়ায় আক্রান্ত হয়েছে ১৮৫ জন এবং মারা গেছেন ৫ জন। তিউনিসিয়ায় আক্রান্ত হয়েছে ১২৯ জন এবং মারা গেছেন ৯ জন। আজারবাইজানে আক্রান্ত হয়েছে ১৮ জন এবং মারা গেছেন ৪ জন। এস্তোনিয়ায় আক্রান্ত হয়েছে ৩৩০ জন এবং মারা গেছেন ১৫ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৯৯১ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৬০ হাজার ৭৬৪ জন। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৯১ লাখ ৮৫ হাজার ২৫ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম