ঢাকা ১৬ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদে লম্বা ছুটির প্রজ্ঞাপন জারি: নির্বাহী আদেশে ২৫ মে বন্ধ অফিস ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় শাপলা চত্বর মামলায় দীপু মনি-রূপা-মোজাম্মেল বাবু গ্রেপ্তার দেশের প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবারও রাজপথে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দেশীয় পশু দিয়েই কোরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী নদীর বাঁধ ভেঙে হালুয়াঘাটের ২০ গ্রাম প্লাবিত দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার সাতকানিয়ার পাহাড়ে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও আক্রান্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০২২,  10:37 AM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৬৯৫ জন, যা আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ২১ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬৫ জনের, যা আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ৭০ জনেরও বেশি। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এর আগে, বুধবার ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৯ হাজার ৩৭৯ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ২৯৩ জনের। ওয়ার্ল্ডোমিটরসের সর্বশেষ তথ্য অনুযায়ী,

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ১৮ লাখ ১ হাজার ৬৩৬ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৮ হাজার ৮৯৮ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। গত ২৪ ঘণ্টায় জাপানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭২৯ জন এবং মারা গেছেন ২৮২ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৭৪৪ জন এবং মারা গেছেন ২৮০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৪৮৪ জন এবং মারা গেছেন ৫৬ জন। একই সময়ে ব্রাজিলে মারা গেছেন ৩৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৩৪ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৪২ জন এবং মারা গেছেন ৪৬ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৯৪৫ জন এবং মারা গেছেন ৩৭ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫৭০ জন এবং মারা গেছেন ৫৭ জন। তাইওয়ানে মারা গেছেন ২৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ২৯৬ জন। একইসময়ে রাশিয়ায় মারা গেছেন ৯৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৯৫৮ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৫০ জন এবং মারা গেছেন ৪৯ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৬০ জন এবং মারা গেছেন ৬২ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬০৫ জন এবং মারা গেছেন ২০ জন। হাঙ্গেরিতে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৩০০ জন এবং মারা গেছেন ৭৬ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম