ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বিশ্বে করোনায় করোনায় ফের বেড়েছে মৃত্যু-শনাক্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ মার্চ, ২০২২,  11:07 AM

news image

বিশ্বব্যাপী টিকাকরণ অব্যাহত থাকলেও করোনার লাগাম টেনে ধরা যাচ্ছে না। ভাইরাসটিতে ছোবলে মৃত্যু আক্রান্তের সারি দীর্ঘ হচ্ছে। কয়েক দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে। বাংলাদেশ সময় শনিবার (৫ মার্চ) সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৪ কোটি ৩৭ লাখ ৪ হাজার ৯১২ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৯ হাজার ২১৩ জনে। আর সুস্থ হয়েছেন ৩৭ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ৪৪৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসের আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৪৩ হাজার ৮৯৮ জন আক্রান্ত হন।

এ সময়ে মারা গেছেন ৭ হাজার ৯১০ জন। আগের দিন শুক্রবার (৪ মার্চ) ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৬ লাখ ১০ হাজার ৪৭৭ জন। এ সময় মৃত্যু হয়েছিল ৭ হাজার ৫৬৭ জনের। এর আগের দিন বৃহস্পতিবার (৩ মার্চ) ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৫ লাখ ৭৮ হাজার ২৩০ জন। এ সময়ে মৃত্যু হয়েছিল ৭ হাজার ৭৩৩ জনের। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৬৫১ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৮৩ হাজার ৪৮৬ জনের। আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ১২৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৪ হাজার ৯০৮ জনের। আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮৯ লাখ ৭৪ হাজার ৩১৫ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫১ হাজার ৩৪৩ জনের। আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৯ লাখ ৫৮ হাজার ৩২০ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩৯ হাজার ১২৩ জন। পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন এক কোটি ৯১ লাখ ১৯ হাজার ১৮১ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৬২ হাজার ৮ জন। আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, জার্মানি সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪১তম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম