ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

বিশ্বে করোনায় আরও ৮৫ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ ডিসেম্বর, ২০২৩,  4:38 PM

news image

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৯৯ জন। সুস্থ হয়েছেন ১৯ হাজার ১৩৬ জন। বুধবার (৬ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ৫ হাজার ১৯১ জন এবং মৃত্যু হয়েছে ৫৮ জনের। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮১৯ জন এবং মৃত্যু হয়েছে ১৯ জনের। অস্ট্রেলিয়ায় ১ হাজার ৬৪৬ জন আক্রান্ত হলেও এই ভাইরাসে কারো মৃত্যু হয়নি। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৪ হাজার ১৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। চেকিয়ায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৭৫ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৮০৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ৪৭ হাজার ৪৪৯ জনের। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৬৭৮ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম