ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

বিশ্বে করোনায় আরও ৬৩ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২৩,  4:42 PM

news image

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪০৮ জন। সুস্থ হয়েছেন ৪১ হাজার ৭১৪ জন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে পোল্যান্ডে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৩৪ জনের এবং আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮৩০ জন। একইসময়ে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৪৮ জন এবং মৃত্যু হয়েছে ২৫ জনের। এ ছাড়া অস্ট্রেলিয়ায় কারো মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছে ১ হাজার ৮২০ জন। আর চেকিয়ায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ২৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। আফগানিস্তানে আক্রান্ত হয়েছে ১৩৪ জন এবং মৃত্যু হয়েছে ১ জনের। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৯৪ লাখ ৮৩ হাজার ২৪৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ৫৫ হাজার ৫৮ জনের। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৯৩ লাখ ২৭ হাজার ৭৮১ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম