ঢাকা ১৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদে লম্বা ছুটির প্রজ্ঞাপন জারি: নির্বাহী আদেশে ২৫ মে বন্ধ অফিস ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় শাপলা চত্বর মামলায় দীপু মনি-রূপা-মোজাম্মেল বাবু গ্রেপ্তার দেশের প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবারও রাজপথে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দেশীয় পশু দিয়েই কোরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী নদীর বাঁধ ভেঙে হালুয়াঘাটের ২০ গ্রাম প্লাবিত দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার সাতকানিয়ার পাহাড়ে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

বিশ্বে করোনায় আরও ১৩৩৬ মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ জুন, ২০২২,  11:12 AM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৪ হাজার ৭৪৬ জন। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৩৬ জনের।বৃহস্পতিবার (২ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৩ লাখ ৭৭ হাজার ৪৭ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ১৫ হাজার ৫২৩ জনের। এদিকে,

গত ২৪ ঘণ্টায় উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ১৯০ জন এবং এ পর্যন্ত করোনা মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৭০ জনের জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ২৬১ জন এবং মৃত্যু হয়েছে ৮৯ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩২৩ জন এবং শনাক্ত হয়েছে ৮৭ হাজার ৫৭ জনের। ইতালিতে আক্রান্ত ১৮ হাজার ৩৯১ জন এবং মৃত ৫৯ জন। রাশিয়ায় আক্রান্ত ৪ হাজার ১৫১ জন এবং মৃত্যু ৮৩ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ১৫ হাজার ৭৭৭ জন এবং মৃত্যু হয়েছে ২১ জনের। ফ্রান্সে মৃত ৫৮ জন এবং আক্রান্ত ২৬ হাজার ১৪৪ জন। ব্রাজিলে মৃত ১২১ জন এবং আক্রান্ত ৪০ হাজার ৯৭৯ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৩৭ জন এবং আক্রান্ত ৩৫ হাজার ৬৯৯ জন। একই সময়ে তাইওয়ানে ১২২ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ২৯৩ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩০৬ জন এবং মৃত্যু ৯০ জনের। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম