ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি ছাড়াই বিশ্বের ‘কয়েক ডজন’ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হস্তক্ষেপ এআই বটের অর্থহীন হয়ে যেতে পারে আগুয়েরোর সেই বিখ্যাত গোল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

বিশ্বে কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ এপ্রিল, ২০২২,  4:44 PM

news image

করোনাভাইরাস মহামারির নতুন ভরকেন্দ্র হয়ে উঠেছে দক্ষিণ কোরিয়া। করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে গত ২৪ ঘণ্টায় বিশ্বে শীর্ষে ছিল দেশটি। গত ২৪ ঘন্টায় দক্ষিণ কোরিয়ায় ২ লাখ ৩৪ হাজার ৩০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৩০ জনের। এই সংখ্যাটা আগের দিনের তুলনায় কম। করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস এ তথ্য জানিয়েছে। বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৯ হাজার ২২০ জন। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৮৯৩ জনের। এছাড়া সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৭ হাজার ৭৩২ জন।

বর্তমানে বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ কোটি ৯০ লাখ ৩৬ হাজার ৪৫৫ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪৯ কোটি ১৭ লাখ ৪৬ হাজার ২৯১ জন। এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬১ লাখ ৭৬ হাজার ১৪৪ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন মোট ৪২ কোটি ৬৫ লাখ ৩৩ হাজার ৬৯২ জন। প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এই রোগে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম