ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বিশ্বের শীর্ষ ধনী ফুটবলার রোনালদো

#

স্পোর্টস ডেস্ক

১৬ অক্টোবর, ২০২৩,  5:20 PM

news image

বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বসের তথ্যানুসারে ২০২৩ সালে সর্বাধিক অর্থ উপার্জনকারী ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আয়ের তালিকায় তিনি পেছনে ফেলেছেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি ও ব্রাজিলের নেইমারকে। শুধু ফুটবলার হিসেবে নয়, ক্রীড়াঙ্গনে সর্বাধিক আয় করা খেলোয়াড়ও রোনালদো। ২০২৩ সালে তার আয়ের পরিমাণ ২৬০ মিলিয়ন ডলার। গত জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রোনালদো সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন। ক্লাব থেকে তার আয়ের পরিমাণ ২০০ মিলিয়ন ডলার। আর নাইকি, জ্যাকব অ্যান্ড কোং-সহ অন্য বিজ্ঞাপন সংস্থা থেকে আয়ের পরিমাণ ৬০ মিলিয়ন ডলার। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। গত জুনে ইউরোপ ছেড়ে আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখানো এই মহাতারকার বার্ষিক আয় ১৩৫ মিলিয়ন মার্কিন ডলার। ফ্লোরিডার ক্লাবটিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রযুক্তি খাতের জায়ান্ট অ্যাপল থেকে বড় অঙ্কের অর্থলাভের দ্বরজা খুলে গেছে এলএমটেনের। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সৌদি ক্লাব আল হিলালে খেলা নেইমার। তাঁর আয়ের পরিমাণ ১১২ মিলিয়ন ডলার। শুধু রোনাল্ডো ও নেইমার নয়, সেরা দশে সৌদি ক্লাবে খেলা করিম বেনজেমা ও সাদিও মানে স্থান করে নিয়েছেন। ১০৬ মিলিয়ন ডলার নিয়ে বেনজেমা পঞ্চম ও সাদিও মানে রয়েছেন সপ্তম স্থানে। মানের আয়ের পরিমাণ ৫২ মিলিয়ন ডলার। এরপর আয়ের দিক থেকে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে দুই ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে (১১০ মিলিয়ন) ও করিম বেনজেমা (১০৬ মিলিয়ন)। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে সর্বোচ্চ উপার্জনকারী খেলোয়াড ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড (৫৮ মিলিয়ন)।

ফোর্বসের তালিকায় শীর্ষ দশ:

১. ক্রিস্টিয়ানো রোনাল্ডো (২৬০ মিলিয়ন)

২. লিওনেল মেসি (২০০ মিলিয়ন)

৩. নেইমার জুনিয়র (১১২ মিলিয়ন)

৪. কিলিয়ান এমবাপে (১১০ মিলিয়ন)

৫. করিম বেনজেমা (১০৬ মিলিয়ন)

৬. আর্লিং হালান্ড (৫৮ মিলিয়ন)

৭. মোহামেদ সালাহ (৫৩ মিলিয়ন)

৮. সাদিও মানে (৫২ মিলিয়ন)

৯. কেভিন ডি ব্রুইনা (৩৯ মিলিয়ন)

১০. হ্যারি কেইন (৩৬ মিলিয়ন)

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম