ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর ঢাকা, প্রথম জাকার্তা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৫,  11:27 AM

news image

বিশ্বের জনবহুল শহরের শীর্ষ তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।  জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, জাকার্তায় ৪ কোটি ১৯ লাখ মানুষ বসবাস করে। এরপরেই রয়েছে ঢাকা, যেখানে তিন কোটি ৬৬ লাখ মানুষ বসবাস করে। খবর আল জাজিরার। ঘনবসতিপূর্ণ জাভা দ্বীপের পশ্চিমে অবস্থিত নিম্ন-উপকূলীয় শহর জাকার্তা দ্বিতীয় স্থান থেকে শীর্ষ জনবহুল শহরে পরিণত হয়েছে। জাতিসংঘের সাম্প্রতিক মূল্যায়ণে বিশ্বের বৃহত্তম জনবহুল শহর হিসেবে এই শহরকে মনোনীত করা হয়েছে। এদিকে তালিকায় ঢাকার পরেই রয়েছে জাপানের রাজধানী টোকিও। তৃতীয় অবস্থানে থাকা শহরটির মোট জনসংখ্যা ৩ কোটি ৩৪ লাখ।  বিশ্বের ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টি এবং শীর্ষ ১০টির মধ্যে নয়টিই এশিয়ায় অবস্থিত। জাকার্তা, ঢাকা এবং টোকিওর পর শীর্ষ দশে থাকা অন্যান্য এশীয় শহরগুলো হলো- ভারতের নয়াদিল্লি (৩ কোটি ২ লাখ), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), চীনের গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপাইনের ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ৩ কোটি ২০ লাখ জনসংখ্যার শহর মিশরের কায়রো এশিয়ার বাইরের একমাত্র শহর যেটি শীর্ষ ১০ শহরের মধ্যে রয়েছে। বিশ্বের অন্যান্য শহরের তুলনায় ঢাকায় মানুষের আনাগোনা বাড়ছে। আর এতে করে ঢাকা নবম থেকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত হয়েছে। ২০৫০ সালের মধ্যে ঢাকা বৃহৎ শহরের তালিকার প্রথমস্থানে চলে আসবে বলে মনে করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম