ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুন, ২০২৬,  8:26 PM

news image

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বমঞ্চে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদ বুধবার (১০ জুন) সকালে সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘১৭৫ জন শান্তিরক্ষী শহিদ হয়েছেন। যুদ্ধবিরোধী, শান্তিকামী মানুষের জন্য বিশ্বমঞ্চে এই গৌরব সহজ ছিল না। অনেক চ্যালেঞ্জ ও প্রতিকূলতা পার করতে হয়েছে।’ তিনি বলেন, নারীরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং আগামী দিনেও এই যাত্রা অব্যাহত থাকবে। তারেক রহমান বলেন, দেশের সশস্ত্র বাহিনী সম্মানের প্রতীক। মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীকে নিয়ে অপতৎপরতা লক্ষ্য করা গেছে এবং ঐক্য বিনষ্টের চেষ্টা হয়েছে। অতীত থেকে শিক্ষা নিয়ে স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠা করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত ভূরাজনৈতিক সমীকরণে প্রযুক্তি নির্ভর হতে হবে। সরকার এ বিষয়ে উদ্যোগ নিচ্ছে। তিনি আরও বলেন, স্বাধীন ও আত্মনির্ভরশীল জাতি হিসেবে বাংলাদেশ মানবতার পক্ষে এবং আগ্রাসন ও সংঘাতের বিপক্ষে কাজ করে যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম