ঢাকা ০৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা ভারত হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

বিশ্ববাজারে সোনার দাম ৮ মাসে সর্বোচ্চ

#

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২৩,  10:40 AM

news image

ডলারের দাম কমে আসায় আন্তর্জাতিক বাজারে বেড়ে চলেছে সোনার দাম। গতকাল সোমবার মূল্যবান এ ধাতুর দাম বেড়ে আট মাসে সর্বোচ্চ হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ঘোষণা দিয়েছে এবার সুদের হার শ্লথগতিতে বাড়ানো হবে। এতে ডলারের তেজিভাবে কিছুটা শীতল হয়েছে। সে কারণেই বিনিয়োগকারীরা ঝুঁকছেন সোনার দিকে। এ ছাড়া চীনের সীমান্ত খুলে দেওয়ার কারণেও সোনার দাম ঊর্ধ্বমুখী। কারণ হলুদ ধাতুর সবচেয়ে বড় ভোক্তা দেশ চীন। গতকাল স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স হয় এক হাজার ৮৭৩ ডলার, যা ২০২২ সালের ৯ মের পর থেকে সর্বোচ্চ দাম। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে হয়েছে প্রতি আউন্স এক হাজার ৮৭৭.৪০ ডলার। ইউবিএসের বিশ্লেষক গিওভানি স্টোনোভো বলেন, ‘সোনার দাম বাড়ার মূল কারণ ডলার দুর্বল হওয়া। বিনিয়োগকারীরাও ধীরে ধীরে ইটিএফে তাঁদের বিনিয়োগ বাড়াচ্ছেন, যা সোনার বাজারের জন্য ইতিবাচক।’ মূলত গত বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কয়েক দফায় সুদের হার বাড়ানোর ফলে ডলার শক্তিশালী হতে থাকে। এতে বিনিয়োগকারীরা বন্ডমুখী হওয়ায় সোনার দাম কমে যায়। কিন্তু সবশেষ বৈঠকে ফেডারেল রিজার্ভের সব কর্মকর্তা একমত হয়েছেন যে মূল্যস্ফীতি কিছুটা কমে আসায় সুদের হার এখন ধীরে বাড়াতে হবে। যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব না পড়ে।   সূত্র : রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম