ঢাকা ০৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা

বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম

#

নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর, ২০২২,  10:12 AM

news image

বিশ্ববাজারে শুক্রবার (৭ অক্টোবর) জ্বালানি তেলের দাম ৩ শতাংশ বেড়েছে। গত ৫ সপ্তাহের মধ্যে যা সর্বোচ্চ। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সম্প্রতি ভিয়েনায় এক বৈঠকে দৈনিক ২০ লাখ ব্যারেল তেল কম উত্তোলনের সিদ্ধান্ত নেয় ওপেক প্লাস। ২০২০ সালের পর যা সর্বোচ্চ। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দার শঙ্কার মধ্যেও এ সিদ্ধান্ত নেয় পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলো এবং তাদের মিত্রদের জোট। এছাড়া শিগগিরই রাশিয়ার তেলে নিষেধাজ্ঞা কার্যকর হবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক বাজারে সরবরাহ কমবে। ফলে জ্বালানি পণ্যটির মূল্য বাড়ছে।

ওই দিন আন্তর্জাতিক বাজার আদর্শ অপরিশোধিত ব্রেন্টের দর বেড়েছে ৩ ডলার ৪৮ সেন্ট বা ৩ দশমিক ৭ শতাংশ। প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৯৭ ডলার ৯০ সেন্টে।  যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বৃদ্ধি পেয়েছে ৪ ডলার ১৮ সেন্ট বা ৪ দশমিক ৭ শতাংশ। ব্যারেলপ্রতি তা বিকিয়েছে ৯২ ডলার ৬৩ সেন্টে। সবমিলিয়ে এ নিয়ে টানা ৫ কার্যদিবস তেলের মূল্য বাড়ল। সেই সঙ্গে একটানা দ্বিতীয় সপ্তাহের মতো ঊর্ধ্বমুখী ধারায় আছে জ্বালানি পণ্যটির দাম। আর সার্বিকভাবে গত ৩০ আগস্টের পর উভয় বেঞ্চমার্কের দর সর্বোচ্চ। চলতি সপ্তাহে ব্রেন্টের দাম বেড়েছে ১০ শতাংশ। আর ডব্লিউটিআইয়ের দর বৃদ্ধি পেয়েছে ১৫ শতাংশ। সাপ্তাহিক ভিত্তিতে গত মার্চের পর যা সর্বোচ্চ। অয়েল ব্রোকার পিভিএমের স্টিফেন ব্রেননক বলেন, ওপেকের ওই সিদ্ধান্তের পর তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শিগগিরই প্রতি ব্যারেলের মূল্য ১০০ ডলারে পৌঁছে যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম