ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৯২ ডলারে স্থিতিশীল

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ আগস্ট, ২০২৬,  5:00 PM

news image

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন ও কঠোর নিষেধাজ্ঞার প্রভাব ঘিরে বাজারে সতর্ক নজরদারির কারণে প্রথমে বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমে যায়। তবে পরিস্থিতি সামলে নিয়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবার স্থিতিশীল হয়ে প্রতি ব্যারেল ৯২ ডলারে ফিরে এসেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯ সেন্ট বা ০.১ শতাংশ সামান্য হ্রাস পেয়ে ৯২.১৬ ডলারে দাঁড়ায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ১ সেন্ট বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৮৫.০২ ডলারে দাঁড়িয়েছে।


এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের উল্লেখযোগ্য দরপতন ঘটেছিল। টানা দুই সপ্তাহের ঊর্ধ্বগতির পর ব্যবসায়ীরা তাদের অর্জিত মুনাফা সংগ্রহ ও উঠিয়ে নেওয়ার কারণে মার্কিন বাজারে অপরিষ্কৃত তেলের মান এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম