ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বিশ্ববাজারে একলাফে ২ শতাংশ বাড়লো স্বর্ণের দাম

#

০২ আগস্ট, ২০২৫,  6:32 PM

news image

বিশ্ববাজারে আবারও চাঙা স্বর্ণের বাজার। নতুন শুল্ক ঘোষণা ও ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা বৃদ্ধি পাওয়ায় একলাফে প্রায় ২ শতাংশ বেড়েছে হলুদ ধাতব বস্তুটির দাম। খবর: রয়টার্স

শুক্রবার (১ আগস্ট) দুপুর দেড়টা নাগাদ স্পট গোল্ড প্রতি আউন্সে একলাফে প্রায় ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৩ হাজার ৩৪৭ দশমিক ৬৬ ডলারে বিক্রি হয়। গত ২৫ জুলাইয়ের পর বিশ্ববাজারে এটিই স্বর্ণের সর্বোচ্চ দর। পাশাপাশি বুলিয়নও সপ্তাহের ব্যবধানে দশমিক ৪ শতাংশ বেড়েছে। এদিকে ফিউচার মার্কেটেও প্রায় ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে স্বর্ণের দর। এই বাজারে প্রতি আউন্স স্বর্ণ ৩ হাজার ৩৯৯ দশমিক ৮ ডলারে বিক্রি হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পে-রোল সংখ্যা প্রত্যাশার চেয়ে কম আসার পাশাপাশি নতুন শুল্ক ঘোষণা বিনিয়োগের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে হলুদ ধাতব বস্তুটির চাহিদা বৃদ্ধি করেছে। অন্যদিকে টানা ২ দফায় বাড়ানোর পর গত ২৪ জুলাই দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (২ আগস্ট) সমন্বয় করা ওই দামেই দেশে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলছে। সমন্বয় করা দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম