ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ মে, ২০২৫,  10:21 PM

news image

বিশ্ববাজারে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে আবারও বড় ধরনের দরপতনের মুখে পেড়েছে স্বর্ণের বাজার। মার্কিন-চীন বাণিজ্যে শুল্ক নিয়ে ইতিবাচক আলোচনায় বিশ্ববাজারে মূল্যবান এই ধাতুটির দাম কমছে। সূত্র: রয়টার্স।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে সোমবার (১২ মে) স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে প্রায় ১ দশমিক ৪ শতাংশ কমে ৩ হাজার ২৭৭ দশমিক ৮৪ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি ফিউচার মার্কেটেও প্রায় ২ শতাংশ কমেছে স্বর্ণের দর। এই বাজারে প্রতি আউন্স স্বর্ণ ৩ হাজার ২৭৯ দশমিক ২০ ডলারে। রোববার (১১ মে) যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উচ্চ স্তরের বাণিজ্য আলোচনা ইতিবাচকভাবে শেষ হয়েছে। যেখানে বাণিজ্য ঘাটতি কমাতে একটি ‘চুক্তি’ করার কথা বলেছেন মার্কিন কর্মকর্তারা। অন্যদিকে চীনা কর্মকর্তারা জানিয়েছেন, তারা ‘গুরুত্বপূর্ণ ঐকমত্যে’ পৌঁছেছেন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন বাণিজ্য আলোচনায় অগ্রগতির কথা বলার সঙ্গে সঙ্গে ডলার সূচকে উন্নতি হয়েছে। এতে বিনিয়োগকারীদের কাছে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে স্বর্ণের কদর কমেছে। গত মাসে যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের ওপর প্রায় একইরকম শুল্ক আরোপ করে।

এর ফলে বাণিজ্য যুদ্ধ শুরু হয়, যা বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা বাড়িয়ে তোলে। এদিকে বিশ্ববাজারে দর কমার প্রেক্ষিতে টানা ২ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ শনিবার (১০ মে) ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ৭৬০ টাকা। রোববার (১১ মে) থেকে দেশের বাজারে নতুন এই দরে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলছে। ঘোষিত দাম অনুযায়ী, দেশে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭০ হাজার ৭৬০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৯ হাজার ৭১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৫৩২ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম