ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

বিশ্বনাথে শিশুকে বলাৎকার, আটক ১

#

নিজস্ব প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি, ২০২২,  4:57 PM

news image

সিলেটের বিশ্বনাথে চকলেটের লোভ দেখিয়ে ৩ বছরের ছেলেশিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে জায়েদ মিয়া (১৪) নামের এক কিশোরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গেল রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দশঘর ইউনিয়নের রায়কেলী গ্রামে। জায়েদ ওই গ্রামের রইছ আলীর ছেলে। এ ঘটনায় ওইদিন দুপুরে ওই শিশুর পিতার দায়ের করা মামলায় অভিযুক্ত কিশোর জায়েদকে তার বাড়ি থেকে আটক করে থানা পুলিশ।  এজাহারে বলা হয়েছে,

তাদের পার্শ্ববর্তী জনৈক সুহেল মিয়ার বাড়িতে প্রতিদিন তার শিশু ছেলে অন্য শিশুদের সাথে খেলাধুলা করত। জায়েদ মিয়া ওই বাড়িতেই প্রতিদিন সন্ধ্যায় বাতি জ্বালাতো এবং সকালে নিভাতো। রবিবার বিকেলে অন্য শিশুদের সাথে খেলারত অবস্থায় জায়েদ তার শিশু ছেলেকে চকলেটের লোভ দেখিয়ে ওই বাড়ির একটি ঘরে নিয়ে বলাৎকার করে।  অভিযুক্ত জায়েদকে আটকের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, ‘আটককৃতকে কিশোর সংশোধনাগারে প্রেরণের আবেদন করা হবে। ভিকটিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম