ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে উড়িয়ে ফাইনালে ব্রাজিল

#

স্পোর্টস ডেস্ক

০৭ আগস্ট, ২০২৪,  5:00 PM

news image

প্যারিস অলিম্পিক ফুটবলের সেমিফাইনালে স্পেনকে হারিয়ে মেয়েদের ফাইনালে উঠেছে ব্রাজিল। এতে ২০০৮ সালের পর প্রথমবার অলিম্পিকের ফাইনালে উঠল ব্রাজিল। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে স্পেনকে ৪–২ গোলে হারিয়ে প্যারিস অলিম্পিকে মেয়েদের ফাইনালে উঠেছে ব্রাজিল। আগামী ১০ আগস্ট ব্রাজিল স্বর্ণের লড়াইয়ে নামবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, যারা জার্মানিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে নাম লিখিয়েছে। স্পেনের বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিলের মেয়েরা। ম্যাচের ষষ্ঠ মিনিটে আইরিন পারেদেসের আত্মঘাতী গোলে এগিয়েযায় ব্রাজিল। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন গাবি পোর্তোলিও। ৭১ মিনিটে আদ্রিয়ানার গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। পর ৮৫ মিনিটে ব্যবধানটা ৩-১ করেন স্পেনের সালমা পারায়উয়েলো। এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্রাজিলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন কেরোলিন (৪-১)। যোগ করা সময়ের ১২ মিনিটে পারায়উয়েলোর দ্বিতীয় গোলে ব্যবধানটাই যা একটু কমিয়েছে স্প্যানিশরা (৪-২)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম