ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনো মন্ত্রণালয়কে জানায়নি ইসি

বিশ্বকাপ: সেমির আশা বাঁচিয়ে রাখতে ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা

#

স্পোর্টস ডেস্ক

০২ নভেম্বর, ২০২৩,  4:49 PM

news image

বিশ্বকাপের মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে ভারত-শ্রীলঙ্কা। উড়ন্ত ফর্মে থাকা স্বাগতিকদের বিপক্ষে যদি হেরে যায় তাহলে সেমির আশা অনেকটাই নিভে যাবে লঙ্কানদের। কাজটা কঠিন হলেও জয়ের চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামছে ৯৬র’ চ্যাম্পিয়নরা। এদিকে ঘরের মাঠে অপরাজিত থাকার লক্ষ্য ভারতের। মুম্বায়ের উয়াংখেরা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার দুপুর ২টায়। ঘরের মাঠে বিশ্বকাপ জয়ে এখন পর্যন্ত শতভাগ সফল ভারত। সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে গেছে রোহিত বাহিনীর। এবার তাদের প্রতিপক্ষ ধুকতে থাকা শ্রীলঙ্কা। তবে লঙ্কাদের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে সর্বোচ্চটা দিয়েই লড়াই করার প্রত্যয় ভারতের। এদিকে, ইনজুরি বিধ্বস্ত দল নিয়ে বিশ্বকাপে এসে প্রথম থেকেই ব্যকফুটে লঙ্কানরা। এরই মধ্যেম তিনটি বদলও আনতে বাধ্য হয়েছে লঙ্কান ম্যানেজমেন্ট। ছয় ম্যাচে মাত্র দুই জয়ে বাদ পড়ার শঙ্কায় ৯৬র’ চ্যাম্পিয়নরা। এখন পর্যন্ত ওয়ানডেতে ১৬৭ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। জয়ের পাল্লা ভারী ভারতেরই। ৯৮ ম্যাচে জিতেছে ভারত। শ্রীলঙ্কার জয় ৫৭টিতে। ১টি ম্যাচ টাই ও ১১টি পরিত্যক্ত হয়েছে। তবে বিশ্বকাপ মঞ্চে সমান অবস্থায় আছে ভারত ও শ্রীলঙ্কা। ৯ বারের লড়াইয়ে সমান ৪বার করে জিতেছে দু’দল। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম