ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বিশ্বকাপ: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

০৭ অক্টোবর, ২০২৩,  4:55 PM

news image

আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ। টস জিতে হাশমতউল্লাহ শহীদিদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। লিটন দাসের সঙ্গে এ ম্যাচে ওপেনিংয়ে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। ওয়ানডাউনে আগের মতোই থাকছেন নাজমুল হোসেন শান্ত। এরপর আছেন সাকিব, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজরা। পেসার হিসেবে আছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। সুযোগ পাননি হাসান মাহমুদ। আফগানিস্তান একাদশে যথারীতি রয়েছেন রশিদ খান ও মুজিব উর রহমান। পেসার হিসেবে আছেন আজমতউল্লাহ ওমরজাই, নাভিন উল হক ও ফজলহক ফারুকী। ওপেনার হিসেবে রয়েছেন দুই ইনফর্ম ব্যাটার ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক ও ফজলহক ফারুকী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম