ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বিশ্বকাপ: আজ পাকিস্তানের মুখোমুখি শ্রীলঙ্কা

#

স্পোর্টস ডেস্ক

১০ অক্টোবর, ২০২৩,  4:20 PM

news image

এবারের বিশ্বকাপ আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদে আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচের পর দু'দলের অবস্থান আপাতত দুই মেরুতে। হায়দরাবাদেই নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করা পাকিস্তান রয়েছে ফুরফুরে মেজাজে। আর দিল্লিতে দক্ষিণ আফ্রিকার কাছে ১০২ রানে হারা শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ানোর রাস্তা খুঁজছে। প্রথম ম্যাচে দাসুন শানাকার দল শুধু হারেইনি, বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি ৪২৮ রানও হজম করেছে। দ্বিতীয় ম্যাচে নতুন ভেন্যুর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জও আছে। অন্যদিকে হায়দরাবাদে প্রায় দুই সপ্তাহ থাকায় পাকিস্তান পাচ্ছে হোম কন্ডিশনের সুবিধা। দুঃসময়ে শ্রীলঙ্কার জন্য প্রেরণা হতে পারে চোট কাটিয়ে স্পিনার মহীশ তিকশানার ফেরা। চোটের দরুন বিশ্বকাপে নেই ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চামিরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিকশানাও না থাকায় শ্রীলঙ্কার বোলিং নখদন্তহীন হয়ে গিয়েছিল। আজ তিকশানা খেলবেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ নওয়াজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম