ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

বিশ্বকাপ শ্যুটিংয়ে ফাইনালে বাংলাদেশের কলি

#

ক্রীড়া প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২৩,  6:22 PM

news image

বাংলাদেশের শুটারদের বিশ্বকাপ শুটিংয়ে পদক জিততে এখনও পাড়ি দিতে হবে অনেক পথ। কারণ, দেশের শুটারদের এখনও বিশ্বকাপে পদক জয় করার মতো দক্ষ করে গড়া যায়নি। সেরা আট থেকেই থমকে গেছে বিশ্বকাপ যাত্রা। তবে বারবারই বিশ্বকাপে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা। কামরুন নাহার কলি, দেশের অন্যতম সেরা শুটার তিনি। দেশ ছাড়ার আগেই বিশ্বমঞ্চে ভালো করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার বেশ কিছুটা ঝলক দেখালেনও এই নারী শুটার। শনিবার (২৮ জানুয়ারি) ইন্দোনেশিয়ার জাকার্তায় ১০ মিটার এয়াররাইফেল একক ইভেন্টে অংশ নেন তিনি। এতে কলিসহ বিভিন্ন দেশের ৫৩ জন শুটার অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে সেরা আটে জায়গা করে নেন কলি।

বাছাইপর্বে ৬২৮ দশমিক ৪ স্কোর করে ষষ্ঠ হন তিনি। এরপর ফাইনালে অংশ নেন কলি। ফাইনালে কলির স্কোর দাঁড়ায় ১৪৮ দশমিক ৫। এর ফলে শেষ পর্যন্ত অষ্টম স্থান নিয়েই আসর থেকে বিদায় নেন কলি। তবে আশার কথা হলো, এখন পর্যন্ত কলি ছাড়া অতীতে এমন পারফরম্যান্স করতে পারেননি কোনো বাংলাদেশি শুটার। জাকার্তা থেকে গণমাধ্যমে কলি জানান, ঢাকায় দলীয় অনুশীলনে আমার স্কোর ৬২৮ থেকে ৬৩০ এর মধ্যে ছিল। এখানে বাছাইয়েও আমি তা বজায় রেখেছি। কিন্তু ফাইনাল রাউন্ডে ভালো হয়নি। এদিকে এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেশের আরও তিনি শুটার। তাদের মধ্যে, সাইরা আরিফিন ৬২৬ দশমিক ৫ স্কোর করে ১৫তম, নাফিসা তাবাসুম ৬২৬ দশমিক ৫ স্কোর করে ১৬তম এবং ৬২৩ স্কোর করে ৩১তম হয়েছেন সাজিদা হক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম