ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বিশ্বকাপ শেষ সাকিবের

#

০৭ নভেম্বর, ২০২৩,  9:19 PM

news image

ইনজুরির কারণে ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। মঙ্গলবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপে আর এক ম্যাচ বাকি টাইগারদের। আগামী শনিবার (১১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার কথা টাইগারদের। তার আগেই দলের সেরা তারকাকে হারালো টাইগাররা। বিবৃতিতে বিসিবি জানায়, শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানের ইনিংস খেলার পথে বাম হাতের তর্জনি আঙুলে চোট পান সাকিব। পরে এক্স-রে করে দেখা যায় সেখানে চিড় আছে। এই কারণে ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না তিনি। এই ম্যাচের পর বাংলাদেশের বিশ্বকাপও শেষ হয়ে যাবে। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ব্যাটিংয়ের শুরুতে বাম হাতে চোট পান সাকিব। চোট নিয়েই ট্যাপ পেঁচিয়ে চালিয়ে যান ব্যাটিং।

দিল্লিতে জরুরি ভিত্তিতে তার এক্স-রে করা হয়। সেখানে পিপ জয়েন্টে পাওয়া যায় চিড়। এই চোট সারতে তিন-চার সপ্তাহ দরকার। বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ছিটকে পড়া সাকিব দিল্লি থেকেই ধরেছেন ঢাকার বিমান। দেশে ফিরে তিনি পুনর্বাসন প্রক্রিয়া চালাবেন। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে বল ও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে পেয়েছিলেন ম্যাচ সেরার পুরস্কার। বল হাতে দুই উইকেট তুলে নেয়ার পাশাপাশি জয়ের পথে ব্যাট হাতে করেছিলেন ৬৫ বলে ৮২ রান। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আগে ৭ ম্যাচে সাকিব ব্যাট হাতে করেছিলেন ১৮৬ রান। বল হাতে তুলে নেন ৯ উইকেট। ইনজুরির কারণে তিনি একটি ম্যাচ খেলতে পারেননি।  আসরে খুব একটা ভালো নেই বাংলাদেশ। ৮ ম্যাচ খেলে দুই জয় পেয়েছে টাইগাররা। সেমিতে খেলার স্বপ্ন থাকলেও টানা হারে বিদায় নিতে হয় আসর থেকে। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার স্বপ্ন এখনো টিকে আছে সাকিবদের। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলেই মিলবে ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার টিকিট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম