ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

বিশ্বকাপ শুরুর আগে আইসিসির নতুন নিয়ম

#

স্পোর্টস ডেস্ক

০৪ অক্টোবর, ২০২৩,  2:06 PM

news image

ম্যাচ টাই হলে সুপার ওভার। এরপর আবার টাই হলে কি হবে? এমন অবস্থার শিকার হয়েছিল গতবারের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে। যদিও সেবার প্রথম সুপার ওভারের পর বাউন্ডারির হিসাবে ম্যাচটি জিতে নেয় ইংল্যান্ড। তবে এবারের বিশ্বকাপে থাকছে না সেই নিয়ম। ২০২৩ বিশ্বকাপের আগে আইসিসি সুপার ওভারের নিয়মে এনেছে পরিবর্তন। ২০১৯ বিশ্বকাপ ফাইনালটা হয়েছিল টানটান উত্তেজনার। নির্ধারিত ওভারে ম্যাচ শেষ হওয়ার পর তা গড়ায় সুপার ওভারে। সেখানেও ম্যাচ টাই হয়। তবে ম্যাচে বাউন্ডারিতে এগিয়ে থাকার কারণে সেদিন ম্যাচটা গিয়েছিল ইংল্যান্ডের পক্ষে। তবে ক্রিকেট বোদ্ধাদের কাছে তা খুব একটা গ্রহণযোগ্যতা পায়নি। যে কারণে বিশ্বকাপের পরবর্তী আসর শুরুর ঠিক আগেই সেই নিয়ম বদলাতে বাধ্য হয় আইসিসি। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে সুপার ওভারে দল আগের মতোই ৩ ব্যাটার এবং এক বোলারকে নিয়ে খেলবে। তবে আইসিসি সুপার ওভারে যে পরিবর্তনটা এনেছে তা হচ্ছে, ২০২৩ বিশ্বকাপে যদি সুপার ওভারে কোনো ম্যাচ গড়ায় এবং সেই ম্যাচ যদি টাই হয়, তবে আবারও সুপার ওভার অনুষ্ঠিত হবে। যতক্ষণ না ম্যাচে কোনো ফলাফল বের হয় ততক্ষণ সুপার ওভারে খেলা চলতে থাকবে। আবহাওয়া বা অন্য কোনো পরিস্থিতির কারণে কিছু ব্যাহত না হলে ম্যাচ চলতে থাকবে। ২০১৯ বিশ্বকাপ ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন বলেছিলেন, ‘শুধু আশা করি, এরকম মুহূর্ত আর কখনও না আসুক।’ উইলিয়ামসনের সে কথাই রেখেছে এবার আইসিসি। ২০১৯ বিশ্বকাপের ফাইনাল খেলা দুই দল এবারের বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আগামী ৫ অক্টোবর। ভারতের আহমেদাবাদে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই পর্দা উঠতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম