ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরলো বাংলাদেশ নারী ক্রিকেট দল

#

ক্রীড়া প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৪,  4:58 PM

news image

ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। রবিবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে দুবাই থেকে ঢাকায় এসে পৌঁছান তারা। বড় আশা নিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলার মেয়েরা। তবে গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায় নিতে হয়েছে। টুর্নামেন্টে চার ম্যাচ খেলে জয় মাত্র একটিতে, স্কটল্যান্ডের বিপক্ষে। বাকি ম্যাচগুলোর কোনোটিতেই জিততে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। অবশ্য এই জয়টাও বিশেষভাবেই দেখতে হচ্ছে দলকে। কারণ, বিগত ১০ বছরে বিশ্বকাপে এটাই প্রথম জয় টাইগ্রেসদের।  দেশে ফিরে সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে শারজাহর উইকেটের পার্থক্য খুব একটা ছিল না। স্পিন সহায়ক উইকেট ছিল। স্পিনাররা ভালো করেছে। ব্যাটাররা নিজেদের মেরে ধরতে পারেনি। ভেন্যু তাই কোনো কিছু নয়। দল হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। ভেন্যুকে দোষ দিয়ে লাভ নেই। এটা অজুহাত হবে।’ জ্যোতির গাঠগড়ায় ব্যাটাররা, ‘সমস্যাটি খুবই দৃশ্যমান যে, ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ধুঁকছি। যদি পাওয়ার প্লেতে আমরা ভালো শুরু পাই, তাহলে মিডল অর্ডারে ধুঁকতে হয়। কখনও কখনও সেভাবে শেষ করতে পারি না, যেভাবে করা উচিত। অনেক প্রশ্ন নিয়েই তাই আমরা যাচ্ছি। সামনের পথচলায় প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে আমাদের।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম