ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বকাপ ব্যর্থতায় সব নির্বাচকদের ছাঁটাই করল ভারত

#

স্পোর্টস ডেস্ক

১৯ নভেম্বর, ২০২২,  7:08 PM

news image

সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটের ব্যবধানে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিল ভারত। যার কারণে দলের অনেক সিনিয়র ক্রিকেটারদের দল থেকে বাদ দেওয়ার গুঞ্জন চলছে গোটা ভারত জুড়ে। এবার সেই গুঞ্জনে ঘি ঢেলে দিয়ে ভারতীয় জাতীয় দলের নির্বাচকদের ছাঁটাই করে দিলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।সাবেক পেসার চেতন শর্মাসহ পাঁচ সদস্যের নির্বাচক কমিটিতে ছিলেন সুনিল জোসি, হারভিন্দার সিং, আবেই কুরুভিলা ও দেভাশিষ মোহান্ত। বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে ফাইনালে উঠা হয়নি রোহিত শর্মার দলের। তাই নির্বাচক কমিটিকেও বিদায় জানাল বিসিসিআই। শনিবার (১৯ নভেম্বর) ভারতীয় বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। সেই সাথে নতুন নির্বাচক কমিটির জন্য সদস্য আহ্বান করেছে বিসিসিআই। বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছে, 'পুরুষ ক্রিকেট দলের জন্যে পাঁচ জন জাতীয় নির্বাচক আহ্বান করা হচ্ছে। যোগ্যতা হিসাবে ভারতের হয়ে কমপক্ষে সাতটি টেস্ট ম্যাচ খেলা বা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা, ১০টি একদিনের ম্যাচ এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা প্রাক্তন ক্রিকেটারদের থেকে আবেদন চাওয়া হয়েছে। অন্তত পাঁচ বছর আগে অবসর নিয়েছেন এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বোর্ডের কোনো ক্রিকেট কমিটিতে পাঁচ বছর কাটিয়েছেন, এ রকম কেউ আবেদন করতে পারবেন না। ২৮ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম