ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বিশ্বকাপ বাছাই: সুয়ারেজকে নিয়ে উরুগুয়ের দল ঘোষণা

#

স্পোর্টস ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৩,  4:44 PM

news image

জাতীয় দলের জার্সিতে আবারও ডাক পেলেন লুইস সুয়ারেজ। ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনা ও বলিভিয়া ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা করে নিয়েছেন উরুগুয়ের এই তারকা স্ট্রাইকার। সোমবার (১৩ নভেম্বর) আর্জেন্টিনা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। দলে জায়গা হয়নি আরেক অভিজ্ঞ স্ট্রাইকার এডিনসন কাভানির। তবে পারফরম্যান্সের জন্য নয়, চোট পেয়ে ছিটকে গেছেন এই তারকা। বাছাইয়ের পয়েন্ট তালিকায় ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে। সমান পয়েন্টে গোল পার্থক্যে পিছিয়ে তিন ও চারে আছে যথাক্রমে ব্রাজিল ও ভেনেজুয়েলা। সবগুলো ম্যাচ জিতে যথারীতি প্রথম স্থামটি দখল করে রেখেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী শুক্রবার (১৭ নভেম্বর) ভোর ৬টায় আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে। এরপর আগামী ২১ নভেম্বর (মঙ্গলবার) তাদের প্রতিপক্ষ বলিভিয়া।

উরুগুয়ে দল

গোলরক্ষক: সার্জিও রোচেট, ফ্রাঙ্কো ইসরায়েল, সান্তিয়াগো মেলে।

ডিফেন্ডার: রোনাল্ড আরাউজো, হোসে মারিয়া গিমেনেজ, ব্রুনো মেন্ডেজ, সেবাস্তিয়ান ক্যাসেরেস, মাতিয়াস ভিনা।

মিডফিল্ডার: গুইলারমো ভারেলা, ম্যাথিয়াস অলিভেরা, ম্যানুয়েল উগার্তে, রদ্রিগো বেন্টানকুর, ফেলিপে কারবালো, নিকোলাস দে লা ক্রুজ, ফেদেরিকো ভালভার্দে, জর্জিয়ান ডি অ্যারাসকায়েটা, অগাস্টিন ক্যানোবিও, ম্যাক্সিমিলিয়ানো আরাউজো, ফ্যাকুন্ডো পেলিস্ট্রি, ফ্যাকুন্ডো টরেস।

ফরোয়ার্ড: ক্রিস্টিয়ান অলিভেরা, ডারউইন নুনেজ, ফেদেরিকো ভিনাস, লুইস সুয়ারেজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম