ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বিশ্বকাপ বাছাই: ব্রাজিল স্কোয়াডে জায়গা পেলেন না নেইমার-এনদ্রিক

#

স্পোর্টস ডেস্ক

০২ নভেম্বর, ২০২৪,  10:46 AM

news image

বিশ্বকাপ বাছাই পর্বে দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। সেই দলে জায়গা পাননি তারকা খেলোয়াড় নেইমার ও এনদ্রিক। ১৫ নভেম্বর ভেনেজুয়েলা ও ২০ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে  খেলবে ব্রাজিল।

নেইমারকে দলে না নেয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখনই তাকে দলে নেব না। তার ওপর অতিরিক্ত বোঝা এখনই চাপিয়ে দেবো না। সে প্র্যাকটিক্যালি পুরোপুরি সুস্থ খেলার জন্য। কিন্তু মাত্র কয়েক মিনিট খেলার সুযোগ পেয়েছে। যেটা এই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে।’

তিনি আরো বলেন, ‘সে দলে ফিরতে খুবই আগ্রহী। তবে, বাস্তবতাও মেনে নিয়েছে সে। অবস্থা হচ্ছে যে, মাঠে মাত্র সে ১৩ মিনিট কাটিয়েছে। আমরা তার ক্লাবের (আল হিলাল) প্রক্রিয়াকে সম্মান জানাই। তারা ধীরে ধীরে নেইমারকে ম্যাচে ফিরিয়ে আনছে। একটা খেলোয়াড় তার সর্বোচ্চ পর্যায়ে থাকবে, এটা তো আমাদেরও চাওয়া।’

এবার জাতীয় দলে সুযোগ না পাওয়ায় নেইমারকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ, অক্টোবরে এই দুই ম্যাচ খেলে ফেলার পর জাতীয় দলের আর কোনো ম্যাচ নেই। আগামী বছর মার্চে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে দুটি ম্যাচ রয়েছে।

অন্যদিকে রিয়াল মাদ্রিদের জার্সিতে এখনও পর্যন্ত সব মিলিয়ে মাত্র ১০৭ মিনিট মাঠে ছিলেন ১৮ বছর বয়সী তরুণ তারকা এনদ্রিক। এছাড়া সর্বশেষ চার ম্যাচে তাকে মাঠেই নামাননি কোচ আনচেলত্তি।

অক্টোবরে বাছাই পর্বে ঘাড়ে ইনজুরির কারণে খেলতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। তবে এবারের দলে ফিরেছেন তিনি। তবে এবার ভিনির সামনে জাতীয় দলের হয়ে নিজেকে মেলে ধরার সুযোগ। ব্যালন ডি’অর পেতে যাচ্ছেন- এমন অবস্থা থেকে তাকে এই পুরস্কারটি দেয়া হয়নি। এই চরম হতাশাকে সঙ্গে নিয়েই জাতীয় দলের হয়ে খেলতে নামবেন রিয়াল তারকা।

ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক: বেন্তো (আল নাসর), এডারসন (ম্যানসিটি), ওয়েভার্টন (পালমেইরাস)

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভ্যান্ডারসন (মোনাকো), অ্যাবনার (লিওঁ), গুইলেরমে আরানা (অ্যাটলেটিকো মিনেইরো), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), গ্যাবরিয়েল মাগালায়েস (আর্সেনাল), মার্কুইনহোস (পিএসজি), মুরিলো (নটিংহ্যাম ফরেস্ট)।

মিডফিল্ডার: অ্যান্দ্রে (উলভারহ্যাম্পন), আন্দ্রেস পেরেইরা (ফুলহ্যাম), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), গারসন (ফ্ল্যামেঙ্গো), লুকাস পাকেতা (ওয়েস্টহ্যাম) ও রাফিনহা (বার্সেলোনা)।

ফরোয়ার্ড: এস্তোভাও (পালমেইরাস), ইগোর হেসুস (বোটাফোগো), লুইজ হেনরিক (বোটাফোগো), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), সাভিনহো (ম্যানসিটি) ও ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম