ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বিশ্বকাপ ফাইনাল: মেসি-এমবাপ্পের লড়াই

#

স্পোর্টস ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০২২,  4:34 PM

news image

কাতারের আল বাইত স্টেডিয়ামে গতকাল মরক্কোর ফুটবল বিপ্লব থামিয়ে টানা দ্বিতীয়বারের মতো (সব মিলিয়ে চতুর্থবার) ফাইনাল নিশ্চিত করল ফ্রান্স। ফরাসিরা ম্যাচটা তারা জিতল ২-০ গোলে। ফাইনালে প্রতিপক্ষ আর্জেন্টিনা। ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২২তম বিশ্বকাপের ফাইনাল। এদিন, অসাধারণ লড়াই করেছে মরক্কানরা। প্রচুর গোলের সুযোগ তৈরি করেছে। কিন্তু শেষ মুহূর্তের ফিনিশিংটা তাদের হয়নি। মূলত ফ্রান্সের সলিড ডিফেন্সের কারণেই অসংখ্য সুযোগ, বিশেষ করে দ্বিতীয়ার্ধে তৈরি করেও গোল আদায় করতে পারেনি মরক্কো। উল্টো থিও হার্নান্দেজ এবং র‌্যান্ডাল কোলো মুয়ানির গোলে ২-০ ব্যবধানে মরক্কোকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলো ফ্রান্স। এদিকে আগেই বিশ্বকাপের ফাইনালে উঠে বসে আছে মেসির আর্জেন্টিনা। এবার ফাইনালে উঠলো এমবাপ্পের ফ্রান্স। পিএসজিতে খেলা দুই সতীর্থের মধ্যেই হবে বিশ্বকাপের শিরোপা জয়ের লড়াই। গত বিশ্বকাপের (২০১৮) দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয়েছিলো আর্জেন্টিনাকে। ওই ম্যাচে ফ্রান্স জিতেছিলো ৪-৩ গোলে। এমবাপ্পে করেছিলেন ২ গোল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম