ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বিশ্বকাপ না, সাকিবের ভাবনাজুড়ে এশিয়া কাপ

#

ক্রীড়া প্রতিবেদক

২৬ আগস্ট, ২০২৩,  8:13 PM

news image

আর কয়েক দিন পরই এশিয়া কাপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট, শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপপর্বের পরের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। টুর্নামেন্টের আগে সাকিবদের ভাবনা শুধু এশিয়া কাপ তথা এই দুই প্রতিপক্ষ নিয়ে। বিশ্বকাপ নিয়ে এখন ভাবার সময় নেই বলে জানান বিশ্বসেরা অলরাউন্ডার। এশিয়া কাপ সামনে রেখে শনিবার (২৬ আগস্ট) সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ কোচ চান্ডিকা হাথুরুসিংহে ও সাকিব আল হাসান। সেখানেই সাকিব এসব কথা বলেন। বাংলাদেশ ওয়ানডে দলপতি জানান, ‘ওয়ানডে বিশ্বকাপ নিয়ে পরে ভাবা যাবে, এখন ভাবনা শুধু এশিয়া কাপ নিয়ে। আমাদের মাথায় শুধু শ্রীলঙ্কা ও আফগানিস্তান।’ এশিয়া কাপের আগে দল থেকে ছিটকে গেছেন পেসার এবাদত হোসেন। তার জন্য খারাপ লাগা কাজ করছে সাকিবের। তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো। এবাদত থাকলে আরও ভালো হতো। ও না থাকাটা আমাদের জন্য বড় লস। আমাদের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। শ্রীলঙ্কা আমাদের এখান থেকে বেশি দূরে না। যেহেতু আমরা তিন-চার দিন আগে যাচ্ছি, তাই মানিয়ে নিতে কষ্ট হওয়ার কথা না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম