ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছে বাংলাদেশ সৌদিতে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে বিশেষ অনুদান ‘সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা’ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে: ডিএসসিসি প্রশাসক

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন, পরিবর্তে রুবেল

#

২৭ অক্টোবর, ২০২১,  11:59 AM

news image

পিঠের ইনজুরির কারণে শঙ্কায় ছিলেন বাংলাদেশ দলের পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও খেলেছিলেন তিনি। ওই ম্যাচেই পিঠে চোট লাগে তার। এরপর ছিলেন অবজার্ভেশনে। শেষ পর্যন্ত জানা গেলো, সাইফউদ্দিন আর চলতি বিশ্বকাপে খেলতে পারবেন না। পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন তিনি। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে রিজার্ভে থাকা রুবেল হোসেনকে। আইসিসি থেকে রাতেই একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে রুবেল হোসেনের সংযুক্তির অনুমোদন দেয়া হয়েছে। আইসিসির ট্যাকনিক্যাল কমিটি এই অনুমোদন দেন। ২৮টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাসম্পন্ন রুবেল হোসেন দলের সঙ্গে রিজার্ভ খেলোয়াড় হিসেবেই সফর করছিলেন ওমান এবং আরব আমিরাতে। দলের সঙ্গেই বায়ো-বাবলে ছিলেন তিনি। এখন সাইফউদ্দিনের ইনজুরিতে দলের মূল খেলোয়াড় হিসেবেই যুক্ত হয়ে গেলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম