ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এবাদত হোসেন

#

ক্রীড়া প্রতিবেদক

৩০ আগস্ট, ২০২৩,  8:11 PM

news image

হাঁটুর ইনজুরির কারণ এশিয়া কাপের দলে থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়েন পেসার এবাদত হোসেন। সে সময় শঙ্কা ছিল তার ওয়ানডে বিশ্বকাপে খেলা নিয়ে। অবশেষে সেই শঙ্কা বাস্তবে রূপ নিলো। জানা গেছে অপারেশনের কারণে ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারবেন না এ টাইগার পেসার। বুধবার (৩০ আগস্ট) এ বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্তত ৯ মাসের জন্য ছিটকে গেছেন এ টাইগার পেসার। এদিকে ফেসবুকে এবাদত নিজেই জানিয়েছেন তার অস্ত্রোপচারের কথা। জীবনে প্রথমবার অপারেশন থিয়েটারে যাওয়ার কথা উল্লেখ করে এবাদত সকলের দোআ চেয়েছেন। ঘরের মাঠে আফগান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন এবাদত। আফগানিস্তানের ইনিংসের ৪২তম ওভারের তৃতীয় বল করার সময় লাফ দিতে গিয়ে আম্পায়ার গাজী সোহেলের কাঁধে বাড়ি খায় এবাদতের হাত। আর এমন ধাক্কা খেয়ে রানআপে নিজেকে ঠিকঠাক থামাতে পারেননি। ফলে পেছন ঘুরে পড়ে যান মাটিতে, তখনই পায়ে আঘাত পান এবাদত। এরপর তাকে ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়। কিন্তু এই সময়ে চোট গুরুত্বর অনুধাবন করতে পেরে এই পেসারকে নিয়ে নতুন পরিকল্পনা করেন ফিজিও। ধারণা করা হয়েছিল, এশিয়া কাপ দিয়ে আবারও মাঠে ফিরবেন তিনি। তবে পুরোপুরি ফিট না হওয়ায় তাকে নিয়ে আর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত তার জায়গায় এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পান তরুণ পেসার তানজিম হাসান সাকিব। এরপরই এবাদতকে বিশ্বকাপে পেতে উঠেপড়ে লাগে বিসিবি। যার কারণে এবাদতের আরও ভালো চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হয়। তবে বুধবার সকালে জানা যায়, লন্ডনে ডাক্তারের ছুরিকাঁচির নিচে জেতে হচ্ছে এবাদতকে। যার কারণে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম