ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে যে অনুরোধ জানালেন শান্ত

#

স্পোর্টস ডেস্ক

২৪ জানুয়ারি, ২০২৬,  4:51 PM

news image

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা খুবই কম। বিশ্বকাপে না গেলে সেই সময়টাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ভিন্ন কোনো টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। বিপিএলের দ্বাদশ আসর শেষ হয়েছে শুক্রবার। যেখানে চ্যাম্পিয়ন হওয়া রাজশাহী ওয়ারিয়র্সকে নেতৃত্ব দিয়েছেন শান্ত। চট্টগ্রাম রয়্যালসকে ফাইনালে হারানোর পর তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘ঢাকার ক্রিকেট নিয়েও অনেক সমালোচনা হচ্ছে। এখানেও আমি অনুরোধ করব আগের আসরগুলোর থেকে যেন আরও সুন্দরভাবে হয়। বিশ্বকাপে না গেলে বোর্ডের কাছে অনুরোধ থাকবে যেন আমাদের জন্য আরও একটা বেটার বা সুন্দর টুর্নামেন্ট আয়োজন করা হয় যেন সবাই খেলতে পারে। বাইরের ব্যাপারগুলো ঠিক করে যেন মাঠের ক্রিকেটটা ঠিকভাবে চালু থাকে।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম