ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বিশ্বকাপে যে গুরুদায়িত্ব পেলেন শচীন টেন্ডুলকার

#

স্পোর্টস ডেস্ক

০৪ অক্টোবর, ২০২৩,  4:21 PM

news image

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের 'গ্লোবাল অ্যাম্বাসেডর' বা বৈশ্বিক দূত হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রিকেট বিশ্বের কিংবদন্তি ভারতের সাবেক তারকা ব্যাটার শচীন টেন্ডুলকার। আগামী ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্ব আসরের ১৩তম আসরের উদ্বোধনী ম্যাচের আগে ট্রফি নিয়ে মাঠে ঢুকবেন তিনি। বিশ্বকাপের উদ্বোধন ঘোষণাও করবেন বিশ্বকাপজয়ী লিটল মাস্টার। মঙ্গলবার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শচীনকে 'গ্লোবাল অ্যাম্বাসেডর' করার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ছয়টি বিশ্বকাপ খেলার রেকর্ডের অধিকারী শচীন 'গ্লোবাল অ্যাম্বাসেডর' হওয়ার মর্যাদা পেয়ে বলেছেন, '১৯৮৭ সালে বল বয় হিসেবে শুরু করে ছয়টি আসরে দেশের প্রতিনিধিত্ব করা— বিশ্বকাপ সব সময়ই আমার হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে। ২০১১ সালে বিশ্বকাপ জেতাটা আমার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে গর্বের মুহূর্ত।' আন্তর্জাতিক মঞ্চে সেঞ্চুরির সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার বলেন, 'ভারতে ছেলেদের ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তৈরি থাকা স্পেশাল দল ও খেলোয়াড়দের সঙ্গে আমিও এই দুর্দান্ত টুর্নামেন্টটির জন্য রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছি।' শচীনের প্রত্যাশা, এবারের বিশ্বকাপ হবে অনুপ্রেরণাদায়ী, 'বিশ্বকাপের মতো বিখ্যাত ইভেন্টগুলো তরুণদের মনে স্বপ্নর বীজ বপন করে। আমি আশা করি, এবারের আসরটিও কমবয়সী মেয়েদের ও ছেলেদের খেলাধুলা বেছে নিতে এবং তাদের দেশের সর্বোচ্চ স্তরে প্রতিনিধিত্ব করতে অনুপ্রাণিত করবে।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম