ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

বিশ্বকাপে যেখানে শীর্ষে সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০২৩,  2:13 PM

news image

আর মাত্র পাঁচদিন পরেই মাঠে গড়াচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। সবকিছুই এখন প্রস্তুত। যদিও শেষ সময়ের প্রস্তুতি চলমান বৈশ্বিক এই আসরের। তবে এতকিছুর ভিড়ে রেকর্ডের দিকে চোখ রাখতে ভুল করছেন না ভক্ত-সমর্থকরা। ২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন সাকিব আল হাসান। এবারের ক্রিকেট বিশ্বমঞ্চের লড়াইয়ে নামার আগে দারুণ কিছুর অপেক্ষায় আছেন লাল-সবুজের এই দলপতি। একাধিক রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগও থাকছে সাকিবের সামনে। তবে অন্য একটি তালিকার শীর্ষে আছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের পেছনে আছেন ভারতের বিরাট কোহলি। জাতীয় দলের হয়ে এখনও খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে বিশ্বকাপে সাকিবের রানসংখ্যাই সবচেয়ে বেশি। চার বিশ্বকাপ মিলিয়ে এক হাজার ১৪৬ রান করেছেন সাকিব। বিশ্বকাপে বাংলাদেশ অধিনায়কের চেয়ে বেশি রান আর কারোর নেই। বৈশ্বিক এই আসরে সাকিবের পরপরই আছেন বিরাট কোহলি। তিন বিশ্বকাপে কোহলি করেছেন এক হাজার ৩০ রান। এই তালিকার তিনে আছেন ডেভিড ওয়ার্নার। ১৮ ম্যাচে এই অজি ওপেনার করেছেন ৯৯২ রান। তালিকার চার, পাঁচ ও ছয়ে আছেন রোহিত শর্মা (৯৭৮ রান), কেইন উইলিয়ামসন (৯১১ রান), মুশফিকুর রহিম (৮৭৭ রান)। রানিং ক্রিকেটারদের মধ্যে শুধু সাকিব ও কোহলিই বিশ্বকাপে ন্যূনতম ১০০০ রান করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম