ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বকাপে মুশফিক-রিয়াদ থাকলে ভালো হতো: তামিম

#

ক্রীড়া প্রতিবেদক

০৮ অক্টোবর, ২০২২,  5:52 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর এ ফরম্যাটে ভালো ফলাফলের আসায় নতুন করে ভাবতে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাসেল ডমিঙ্গোকে সরিয়ে অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে আনা হয় ভারতীয় বিশেষজ্ঞ শ্রীধরন শ্রীরামকে। তার অধীনে দল নিয়ে নানা পর্যবেক্ষণের পর টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বাদ পড়েন অভিজ্ঞ তারকা মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই হবে না আশঙ্কায় কুড়ি ওভারের ফরম্যাটের আন্তর্জাতিক পরিসর থেকেই অবসর নিয়ে নেন মুশফিকুর রহিম। এরপর সাকিব আল হাসানের নেতৃত্বে এক ঝাঁক তরুণ নিয়ে ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ দল গড়ে টিম ম্যানেজম্যান্ট।

কিন্তু নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দেখা গেল সেই লাউ সেই কদু। সেই পাওয়ার হিটারের অভাব। সেই ইমপ্যাক্ট ইনিংসের অভাবের চিত্র করুণভাবে ফুটে উঠল টাইগার শিবিরে। শ্রীরামের অধীনে এখনও উড়িয়ে সীমানা পার করা শিখতে পারেননি বাংলাদেশি ব্যাটাররা। ফলে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ২১ রানে হারল টাইগাররা। এমন পরাজয়ের পর এক প্রশ্নের জবাবে তামিম ইকবাল জানালেন, বিশ্বকাপে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ থাকলে ভালো হতো। শুক্রবার রাজধানীর অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমন কথা বলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। দেশসেরা ওপেনার বলেন, যে দলটা এখন খেলছে, 'কয়েকজনকে বাদ দিলে সেটা কিছুটা নতুন। যেকোনো নতুন কিছুতে সময় দিতে হবে। আমি আগেও বলেছি মুশফিক-রিয়াদ তারা যদি বড় মঞ্চে বা বিশ্বকাপে থাকতো আমার কাছে ভালো মনে হতো।’ সারা বছর খেলিয়ে বিশ্বকাপের আগে এ দুই অভিজ্ঞ তারকাকে বাদ দেওয়াটা ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি তামিমের। এ বাঁহাতি ওপেনারের প্রশ্ন, 'যখন পুরো বছর সিনিয়র ক্রিকেটারদের খেলিয়েছেন, তাহলে বিশ্বকাপের আগেই কেন ( তাদের বাদ দেওয়া)? এটা যদি হতো বছরের শুরুতে, তাহলে ঠিক ছিল।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম