ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই খেলবেন তাসকিন

#

ক্রীড়া প্রতিবেদক

০৪ জুন, ২০২৪,  11:00 AM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ থেকেই পেসার তাসকিন আহমেদকে পাওয়া যাবে দলের সঙ্গে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই ফিরবেন এই সহ-অধিনায়ক। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোট থেকে মোটামুটি সেরেই উঠেছেন তাসকিন। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে বলে জানিয়েছে বিসিবি।  পহেলা জুন নিউইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে বোলিং করেছেন তাসকিন। সোমবার বিকালে বোলিং করার কথা ছিল বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে। কিন্তু বৃষ্টির কারণে তাসকিন বোলিং করেন মাশটাং ক্রিকেট একাডেমির ইনডোরে। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই দলে ফিরতে চান তাসকিন। বৈশ্বিক এই আসরে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘ডি’ তে। শ্রীলঙ্কা ছাড়াও তাদের গ্রুপ সঙ্গী নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও নেপাল। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১০ জুন। নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ম্যাচ ১৩ জুন সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্সে। গ্রুপের শেষ ম্যাচ ১৭ জুন নেপালের বিপক্ষে। সেটাও হবে সেন্ট ভিনসেন্টে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম