ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বিশ্বকাপে ডাক পেয়ে যা বললেন বিজয়

#

ক্রীড়া প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২৩,  6:15 PM

news image

চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে চোটে পড়েন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এতে অন্তত চার সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। তাই বিশ্বকাপের শেষ ম্যাচে তার সার্ভিস পাচ্ছে না দল। আঙুলের চোটে পড়ে মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা নাগাদ ঢাকায় ঢাকায় ফিরেছেন এ অলরাউন্ডার। এদিকে সাকিবের বদলি হিসেবে শেষ ম্যাচের জন্য দলে ডাক পেয়েছেন টপ-অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর ইভেন্ট টেকনিক্যাল কমিটি বাংলাদেশ দলে সাকিব আল হাসানের পরিবর্তে এনামুল হক বিজয়কে অনুমোদন দিয়েছে। তাই বিজয় অস্ট্রেলিয়া ম্যাচ ধরতে ভারতে উড়াল দিচ্ছেন তিনি। দলের ডাক পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন লাল-সবুজের জার্সিতে ৪৫টি ওয়ানডে খেলা এ ব্যাটার।

ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে বুধবার (৮ নভেম্বর) বিজয় লেখেন, বিশ্বকাপে একটি ম্যাচ দেখাও আমার জন্য স্বপ্নপূরণের। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত। আমার জন্য দোয়া করবেন। শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সম্ভাবনা টিকিয়ে রেখেছে টাইগাররা। ম্যাচে বল হাতে গুরুত্বপূর্ণ দুটি উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৮২ রানের দারুণ এক ইনিংস খেলেন সাকিব। কিন্তু সে ম্যাচে বাঁ হাতের তর্জনী ভেঙে যাওয়ার কারণে বিশ্বকাপ শেষ তার। সাকিবের ইনজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলামের ভাষ্য, ইনিংসের শুরুতে সাকিব তার বাঁ হাতের তর্জনীতে আঘাত পান। পরে হাতে টেপ পেঁচিয়ে ব্যথানাশক ওষুধ খেয়ে তিনি ব্যাটিং চালিয়ে যান। ম্যাচ শেষে দিল্লিতে তার হাতে জরুরি এক্স-রে করানো হয়। সেখানে দেখা যায় তার বাঁ হাতের পিপ জয়েন্টে চিড় ধরেছে। সুস্থ হতে সাকিবের তিন থেকে চার সপ্তাহ লাগবে। পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে দেশে ফিরে যাচ্ছেন সাকিব। সাকিব ছিটকে যাওয়ার পর বিজয়কে বদলি হিসেবে নেওয়ার জন্য আইসিসির কাছে আবেদন করেছিল বিসিবি। পরে বদলি হিসেবে বিজয়কে অনুমোদন দেওয়ার কথা নিশ্চিত করে আইসিসি।বাংলাদেশের হয়ে সর্বশেষ গত সেপ্টেম্বরে মাঠে নেমেছিলেন বিজয়। এশিয়া কাপের সেই ম্যাচে ভারতের বিপক্ষে ১১ বলে ৪ রান করেছিলেন এই টপ-অর্ডার ব্যাটার। এরপর বাংলাদেশ ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেললেও দলের জায়গা হয়নি তার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম