ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে খারাপ খেললেও দর্শকদের পাশে চান শান্ত

#

স্পোর্টস ডেস্ক

২৯ মে, ২০২৪,  4:42 PM

news image

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। সেই আসরে বাংলাদেশ দলকে নিয়েও প্রত্যাশা কম নয় সমর্থকদের। বিশ্বকাপে নির্দিষ্ট কোনো লক্ষ্য না থাকলেও খারাপ সময়ে দর্শকদের পাশে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বুধবার (২৯ মে) সকালে বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার কথা জানান শান্ত।  এসময় বিশ্বকাপে দলের লক্ষ্যের কথা জানিয়ে শান্ত বলেন, ‘প্রত্যেকটা ক্রিকেটারের স্বপ্ন থাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার। সেটা যদি হয় বিশ্বকাপের মতো মঞ্চ, তাহলে সেটা আরও গর্বের একটা বিষয়। বিশ্বকাপের সময়টাকে উপভোগ করতে চাই। দলের হয়ে অবদান রাখতে চাই। অধিনায়ক হওয়ার ফলে দায়িত্ব বেড়ে গেছে, এইভাবে চিন্তা করতে চাই না। প্রতিটা দিন দলকে যাতে কিছু একটা দিতে পারি, সেটাই মূল লক্ষ্য থাকবে।’শান্ত আরও যোগ করেন, ‘ফলাফল কি হবে, সেটা নিয়ে চিন্তা করাটা বাড়তি চাপ মনে হয়। নিজের কাজটা ঠিকঠাক করতে চাই। দলের হয়ে অবদান রাখতে চাই। আর দেশে-বিদেশে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যেভাবে সমর্থন করে, সেটা আমাদের জন্য অনুপ্রেরণার। বিশ্বকাপের সময় দর্শকদের কাছে একটাই চাওয়া, যদি আমরা কোনো খারাপ পরিস্থিতিতে পরি, তবুও যেন তারা দলের পাশে থাকে এবং সমর্থন করে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম