ঢাকা ০৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি'র আওতায় ডেঙ্গু মোকাবেলায় আগাম জরিপ, ২৭ টি ওয়ার্ড চরম ঝুঁকিতে মহিষ পালনে নিশ্চিত হবে সুস্বাস্থ্য রক্ষা পাবে পরিবেশ হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে একে একে ৫ জনের মৃত্যু বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

বিশ্বকাপে আরেকটি অঘটন, ডাচদের কাছে হেরে প্রোটিয়াদের বিদায়

#

স্পোর্টস ডেস্ক

০৬ নভেম্বর, ২০২২,  10:46 AM

news image

দক্ষিণ আফ্রিকার সামনে খুব সহজ সমীকরণ ছিল। নেদারল্যান্ডসকে হারাতে পারলেই সেমিফাইনালের টিকেট পেত দক্ষিণ আফ্রিকা। স্বাভাবিকভাবে শক্তি-সামর্থ্যেও ডাচদের চেয়ে অনেক এগিয়ে ছিল প্রোটিয়ারা। কিন্তু এমন প্রতিপক্ষের কাছে হেরে বিশ্বকাপে আরেকটি অঘটন ঘটাল দক্ষিণ আফ্রিকা। ডাচদের কাছে হেরে বিশ্বকাপ থেকেই বিদায় নিল টেম্বা বাভুমার দল।     অ্যাডিলেডে আজ রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে নেদারল্যান্ডসের জয় ১৩ রানে। এদিন আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৫৮ রানের পুঁজি গড়ে নেদারল্যান্ডস। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকাকে ১৪৫ রানে থেমে যায়। এই হারে শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পথচলা। সেমিফাইনালে জায়গা করে নিল ভারত। নিজেরা হেরে  বাংলাদেশ ও পাকিস্তানকেও সুখবর দিয়েছে দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসের কাছে হেরে দুদলের সেমিফাইনালের পথ পরিস্কার করে দিয়েছে প্রোটিয়ারা। এবার বাংলাদেশের সামনে সহজ সমীকরণ। পাকিস্তানকে হারালেই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার ইতিহাস গড়বে লাল-সবুজে দল। শেষ ম্যাচে নামার আগে বাংলাদেশ ও পাকিস্তান দুদলেরই সমান ৪ পয়েন্ট। তাই দুদলের মধ্যে যে জিতবে সেই ৬ পয়েন্ট নিয়ে কাটবে সেমিফাইনালের টিকেট। অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষেই আছে ভারত। তারা আজ দিনের পরের ম্যাচ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম