ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বিশ্বকাপের রেশ না কাটতেই ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি

#

স্পোর্টস ডেস্ক

২৩ নভেম্বর, ২০২৩,  4:44 PM

news image

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত রবিবার (১৯ নভেম্বর) স্বাগতিকদের হারিয়ে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয় করেছে অস্ট্রেলিয়া। ১ লাখ ৩২ হাজার দর্শককে হতাশায় ডুবিয়ে শিরোপা নিয়ে গেছে অজিরা। বিশ্বকাপ ফাইনাল হারের বেদনা ভুলতে না ভুলতেই অজিদের বিপক্ষে আবারও মাঠে নামতে হচ্ছে ভারতকে।  ভিশাখাপত্তমে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ ২৩ নভেম্বর। ত্রিভ্যান্ড্রাম, গুয়াহাটি, নাগপুর ও বেঙ্গালুরতে পরের চার ম্যাচ যথাক্রমে ২৬, ২৮ নভেম্বর ও ১, ৩ ডিসেম্বর। বিসিসিআই আসন্ন সিরিজের জন্য তারুণ্যের নির্ভর দল ঘোষণা করেছে। নিয়মিত মুখ রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াশ আইয়ার, কেএল রাহুল, বুমরাহ, জাদেজা, শামিদের বিশ্রাম দিয়েছে। এদিকে, বিশ্বকাপ দলের বেশকিছু ক্রিকেট রয়েছেন অজি দলে। তবে বিশ্বকাপ দলের বাইরে থাকা ক্রিকেটারদের এই সিরিজে বেশি সুযোগ দিতে পারে অজি টিম ম্যানেজমেন্ট। এই ম্যাচের একাদশে ওপেনিংয়ে দেখা যেতে পারে স্টিভেন স্মিথকে, সঙ্গে থাকবেন ম্যাথিউ শর্ট। টপ অর্ডারের অন্য সদস্য হতে পারেন অ্যারন হার্ডি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম