ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বিশ্বকাপের মাঝেই স্কোয়াডে পরিবর্তন শ্রীলঙ্কার

#

স্পোর্টস ডেস্ক

২৫ অক্টোবর, ২০২৩,  4:36 PM

news image

বিশ্বকাপের আগে থেকেই ইনজুরি যেন পিছু ছাড়ছে না শ্রীলঙ্কান দলে। চোটের কারণে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি ওয়ানিদু হাসারাঙ্গার। এরপর ছিটকে গেছেন আরও অনেকেই। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা। তার পরিবর্তে লঙ্কানদের নেতৃত্ব দিচ্ছেন কুশল মেন্ডিস।বার কাঁধের চোট থেকে সেরে না ওঠায় বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পেসার মাথিশা পাথিরানা। তার বদলে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে দলে টেনেছে লঙ্কানরা। টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটি তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। সবশেষ গত জুনে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজে খেলেছিলেন ৩৬ বছর বয়সী ম্যাথিউস। এরপর জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে কলম্বো টেস্টে সুযোগ মিলেছিল তার। লঙ্কানদের হয়ে এখন পর্যন্ত ২২১টি ওয়ানডে খেলেছেন তিনি। ৩ সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন ৪০টি ফিফটি। ৫ হাজার ৮৬৫ রানের পাশাপাশি নিয়েছেন ১২০ উইকেট। উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবর বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। ব্যাঙ্গালুরুতে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম