ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

বিশ্বকাপের মাঝপথেই ছিটকে গেলেন মুজিব, আফগান দলে জাজাই

#

স্পোর্টস ডেস্ক

১৫ জুন, ২০২৪,  4:48 PM

news image

আঙুলের ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই ছিটকে গেলেন মুজিব উর রহমান। ডানহাতি এই স্পিনারের পরিবর্তে আফগানিস্তান দলে ডাক পেয়েছেন বাঁহাতি ওপেনার হজরতউল্লাহ জাজাইকে। ডানহাতের তর্জনীতে বারবারই আঘাত পেয়ে আসছেন মুজিব। যদিও বিশ্বকাপে আফগানদের প্রথম ম্যাচে উগান্ডার বিপক্ষে খেলেন তিনি। ১৬ রান খরচে শিকার করেন এক উইকেট। তবে এবারের চোটের কারণে মচকে যায় তার আঙুল। যে কারণে বিশ্বকাপ যাত্রা এখানেই থামাতে হয় তাকে। এদিকে, গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে সুপার এইটে নাম লিখিয়েছে রশিদ খানের দল। গ্রুপের শেষ ম্যাচে সোমবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে তারা। এরপর সুপার এইটে তাদের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া ও ডি গ্রুপের দ্বিতীয় দল। আফগানদের ৪৩ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে জাজাইয়ের। যদিও গত ফেব্রুয়ারির পর কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম