ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচের দল ঘোষণা ব্রাজিলের

#

স্পোর্টস ডেস্ক

০১ এপ্রিল, ২০২৩,  1:58 PM

news image

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেই থেমে গিয়েছিল ব্রাজিলের হেক্সা মিশন। এরপর থেকে সময়টা যেন ভালো যাচ্ছে না সেলেসাওদের। গেল মাসে প্রীতি ম্যাচে মরক্কোর কাছে পরাজয়ের তিক্ত স্বাদও পায় ব্রাজিল। ফলে ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষস্থানও হারাতে বসেছে নেইমাররা। সিনিয়র দলের এমন বাজে পারফরম্যান্সের মধ্যেই যুব বিশ্বকাপে খেলতে নামছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার বার্লি শহরে আগামী ২০ মে থেকে শুরু হওয়ার কথা রয়েছে যুব বিশ্বকাপ। তাই বিশ্বকাপের আগে শেষ বারের মতো দলের দুর্বলতা খুঁজে বের করার জন্যই স্পেনে প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিলিয়ানরা। এসব প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। শুক্রবার (৩১ মার্চ) ব্রাজিল সিনিয়র দলের অন্তর্বর্তীকালীন কোচ র‍্যামন মেনেজেস চমক রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন। বিশ্বকাপকে সামনে রেখে স্পেনে ১৫ থেকে ২৭ এপ্রিলের মধ্যে ডোমিনিকান রিপাবলিক, ইরাক এবং উজবেকিস্তান কিংবা সেনেগালের বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিলের যুবারা। এর আগে চলতি বছর কলম্বিয়ার মাটিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকার শিরোপা জিতেছে ব্রাজিলের যুবারা। ফলে প্রীতি ম্যাচের ঘোষিত দলে কোপা আমেরিকায় সুযোগ পাওয়া ফুটবলারদেরই প্রাধান্য দিয়েছেন মেনেজেস। ভিটোর রোকু, মাইকেল, আর্থাররাও সুযোগ পেয়েছেন প্রীতি ম্যাচের দলে।

ব্রাজিলের ২৩ সদস্যের অনূর্ধ্ব-২০ দল: কাইকো, সান্তোস, মাইকেল, আর্থার, তবিয়াস, কাইকি ব্রুনো, প্যাট্রিক, বেরাল্ডো, মাইকেল, রবার্ট, মেলো, আন্দ্রে, গোমেজ, আলেক্সান্ডার, রোনাল্ড, গুলহার্মে, এন্ড্রিক, জিওভানি, লিওনার্দো, রোকু, বিরো, জিওভানে এবং পেদ্রিনহো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম