ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেলেন লেবানডস্কি

#

স্পোর্টস ডেস্ক

১৭ নভেম্বর, ২০২২,  4:30 PM

news image

বিশ্বকাপে খেলতে দেশে ফিরে জাতীয় দলে যোগ দিয়েছেন রবার্ট লেবানডস্কি। পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে পুরো দমে চলছে প্রস্তুতি। এর মাঝেই নিষেধাজ্ঞার খবর পেলেন বার্সেলোনার তারকা স্ট্রাইকার। লা লিগায় বার্সেলোনার সবশেষ ম্যাচে গত সপ্তাহে ওসাসুনার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন লেবানডস্কি। এজন্য তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করার কথা বুধবার (১৬ নভেম্বর) জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। লেবানডস্কির পাশাপাশি ওই ম্যাচে মাঠে না নেমেই লাল কার্ড দেখেছিলেন জেরার্দ পিকে। বিরতির সময় রেফারির উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করায় তাকে দেওয়া হয়েছে ৪ ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি।

তবে অবসর নেওয়ায় কার্যত এ শাস্তি ভোগ করতে হবে না স্প্যানিশ ডিফেন্ডারকে। দলের ২-১ ব্যবধানে জয়ের ওই ম্যাচে একাদশ মিনিটে নাচো ভিদালকে পেছন দিকে টেনে ধরায় প্রথম হলুদ কার্ড দেখেন লেবানডস্কি। পরে ৩১তম মিনিটে মাঝমাঠের কাছাকাছি ডেভিড গার্সিয়াকে কনুই দিয়ে গলায় আঘাত করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। পোলিশ স্ট্রাইকারের ক্যারিয়ারে এটি দ্বিতীয় লাল কার্ড। বরুশিয়া ডর্টমুন্ডে থাকাকালীন ২০১৩ সালের ফেব্রুয়ারিতে হ্যামবুর্গের বিপক্ষে প্রথম লাল কার্ড দেখেছিলেন তিনি। নিষেধাজ্ঞার খবর জানিয়ে আরএফইএফের পক্ষ থেকে বলা হয়েছে, লাল কার্ড দেখার পর রেফারির দিকে আপত্তিকর ইঙ্গিত করেন লেবানডস্কি। যে কারণে লাল কার্ডের স্বাভাবিক এক ম্যাচ নিষেধাজ্ঞার সঙ্গে আরও দুই ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে তাকে। বিশ্বকাপ শেষে লা লিগায় এস্পানিওল, আতলেতিকো মাদ্রিদ ও গেতাফের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না লেবানডস্কি। কাতার বিশ্বকাপে আগামী ২২ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রবার্ট লেবানডস্কির পোল্যান্ড। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ আর্জেন্টিনা ও সৌদি আরব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম