ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বিশ্বকাপের আগেই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড, দেখে নিন সফরসূচি

#

ক্রীড়া প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২৩,  7:51 PM

news image

চলতি বছরের শেষদিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপের ঠিক আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বৃহস্পতিবার (১৭ আগস্ট) আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সূচি। আগামী ১৭ সেপ্টেম্বর সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে কিউইরা। দিবা-রাত্রির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ মিরপুর স্টেডিয়ামে শুরু হবে দুপুর দুইটায়। বিশ্বকাপের পর দ্বিতীয় দফায় বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। ২১ নভেম্বর ঢাকায় পা রেখে ২৩ ও ২৪ নভেম্বর দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ২৮ নভেম্বর শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর।  ২৬ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে পরদিনই ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে ভারত যাবে সাকিব-মুশফিকরা। ২৯ ও ২ অক্টোবর গুয়াহাটিতে আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম