ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বিশেষ অভিযানে রাজধানীর পল্টন থেকে গ্রেফতার ১৯

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুন, ২০২৬,  10:59 AM

news image

রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার পল্টন থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— মো. মধু মিয়া (৪৭), আদম আলী (৭০), গোলাম আজম সৈকত (৪৫), রাব্বি সরদার (১৮), হৃদয় (৩৫), মো. ইয়ামিন ওরফে আকাশ (২০), মো. আব্দুল হামিদ (৩৮), মো. সোহেল মিয়া (২৫), মো. নাহিরুল ইসলাম (১৮), এমডি মিনহাজ খান (১৯), মো. শাকিল (২৫), মো. মামুন (৩৬), মো. শফিকুল ইসলাম (৪১), মো. কামাল হোসেন (৩০), মো. আকবর হোসেন সোহেল (২৮), মোশারফ বয়াতী (২২), কাজী সাইফুজ্জামান জিয়া (৪৭), হাশেম আলী (৪৫) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশু।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন নিয়মিত মামলার আসামি, একজন পরোয়ানাভুক্ত আসামি এবং ১৫ জন মোবাইল কোর্টের মামলার আসামি।আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম