ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

বিশৃঙ্খল অবস্থায় ঢাকার ট্রাফিক ব্যবস্থা : ডিএমপি কমিশনার

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ডিসেম্বর, ২০২৪,  6:20 PM

news image

রাজধানীর ট্রাফিক ব্যবস্থা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শৃঙ্খলা ফেরাতে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেসে শেখ মো. সাজ্জাত আলী এসব কথা জানান। ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের কর্মকাণ্ড নিয়ে ক্ষমা প্রার্থনা করে তিনি জানান, নতুনভাবে নাগরিকদের সেবা দিতে কাজ শুরু করেছে পুলিশ। ছিনতাই প্রতিরোধের জন্য গোয়েন্দা পুলিশকে (ডিবি) সক্রিয় করা হয়েছে জানিয়ে শেখ মো. সাজ্জাত আলী বলেন, ঢাকাবাসীর মতামত নিয়েই দেয়া হবে পুলিশি সেবা। ঢাকার ট্রফিক ব্যবস্থায় জোর দেয়া হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বিশৃঙ্খল অবস্থায় আছে ঢাকার ট্রাফিক ব্যবস্থা। তবে ট্রাফিকে শৃঙ্খলা ফেরাতে ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। এর জন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। স্কুল-কলেজের পাশে অভিভাবকদের বাসা ভাড়া নেয়ার অনুরোধ জানিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী। পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমানোর অনুরোধও জানান তিনি। তিনি আরও বলেন, ‘বিগত সরকার অটোরিকশার অনুমতি দেয়ার কারণেই বাড়ছে অটোর সংখ্যা। অচিরেই এটি কমানো না গেলে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে নগরবাসীকে। এ বিষয়ে সরকারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম