ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে সার্চ কমিটি

#

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২২,  6:29 PM

news image

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে মতামত নিতে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে বসেছে সার্চ কমিটি। শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ সভা শুরু হয়। প্রথম ধাপে নিমন্ত্রিতরা হলেন- সাবেক অ্যাটর্নি জেনারেল ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, আইনজীবী এবং সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, সিনিয়র আইনজীবী এম কে রহমান, আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাসসের চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান, সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক ডা. কামরুল হাসান খান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, রাজনীতি-বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল, ড. মাকসুদ কামাল, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক মাহফুজা খানম,

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, ব্রাতির প্রধান নির্বাহী শারমিন মুরশিদ, ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান এবং সাবেক অ্যাটর্নি জেনারেল এজি মাহমুদ আলী। এর আগে গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দ্বিতীয় বৈঠকে বসে সার্চ কমিটি। বৈঠক শেষ হয় রাত ৮টায়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম কমিটির কর্মপরিকল্পনা তুলে ধরে সাংবাদিকদের জানিয়েছিলেন, বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং অন্যদের কাছেও নামের প্রস্তাব চাওয়া হবে। তারাও সুপারিশ-পরামর্শ দিতে পারবেন। সুশীল সমাজ, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের ব্যক্তিদের সঙ্গে আগামী শনি ও রোববার দুই দিনে তিনটি বৈঠক করবে সার্চ কমিটি। ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুসারে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে। কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে ১৪  ফেব্রুয়ারি। অনুসন্ধান কমিটির মেয়াদ ১৫ কার্যদিবস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম